আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন

Tania Jaha09-05-2026 01:08:55 AMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন

২৪ঘণ্টা অনলাইন : তিন দশকের চেষ্টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসে, নব্বইয়ের দশকটা প্রায় পুরোপুরি তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে। প্রথম বড় রাজনৈতিক সাফল্য কাঁথি পুরসভায়। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন শুভেন্দু। এরপর হয়েছিলেন ওই পৌরসভার প্রধান।

২০০৬ সালে কাঁথি দক্ষিণ আসন থেকে জিতে প্রথম গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। এখন হচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে ১৯৬৭ সালে পূর্ব মেদিনীপুরের আরও একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। আর তিনিই ছিলেন কলকাতার বাইরে থেকে আসা শেষ মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্নে, ১৯৯৮ সালে তাদের সঙ্গে যুক্ত হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিআইএম-নেতৃত্বাধীন বাম ফ্রন্টের বিরুদ্ধে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের শেষের এক দশকে পাশে ছিলেন শুভেন্দু।

২০১০ সালে ইন্দোনেশিয়ার শিল্পগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা আর পশ্চিমবঙ্গে থাকছে না, জমি অধিগ্রহণের ব্যর্থতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তখন শিরোনামে উঠে আসে শুভেন্দু অধিকারীর নাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পাকাপাকিভাবে নিজের নাম খোদাই করে ফেলেন তিনি।

এরপর ২০০৯ সালে পূর্ব মেদিনীপুরেরই তমলুক আসন থেকে শুভেন্দু গিয়েছিলেন ভারতের পার্লামেন্টে। রাজ্যে মন্ত্রী হওয়ার আগেই প্রথম মেয়াদে তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) মন্ত্রিসভায় গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। লোকসভায় তিনি প্রথম পাঁচ বছর (২০০৯-২০১৪) পূর্ণও করেন, তবে দ্বিতীয় মেয়াদটি (২০১৪-২০১৬) পূর্ণ করেননি। কারণ, ২০১৬ সালে রাজ্যে ফিরে তিনি নির্বাচন লড়েন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে। নন্দীগ্রামে জয় শুভেন্দু অধিকারীকে জায়গা করে দেয় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায়। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মন্ত্রিসভায় শুভেন্দু যোগ দেন পরিবহনমন্ত্রী হিসেবে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সামলেছেন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।

২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে গোপন ক্যামেরায় অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল। ভারতের দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শুভেন্দুর বিরুদ্ধে মামলা শুরু করে। কারণ, তাঁকে ক্যামেরায় টাকা নিতে দেখা যায়। শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন, এমন খবর গত কয়েক দিনে ছড়িয়ে পড়ার পরে, এই ভিডিও চিত্র আবার নতুন করে সামাজিক মাধ্যমে আসতে শুরু করেছে। আগামী দিনেও বিষয়টি যে তাঁকে রাজনীতিতে কিছুটা ভোগাবে, তা নিয়ে সন্দেহ নেই। এ ছাড়া পশ্চিমবঙ্গের কুখ্যাত ‘চিট ফান্ড কেলেঙ্কারি’, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেশি সুদে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ফেরত না দেওয়ার যে ঘটনা, তাতেও জড়িয়ে আছে শুভেন্দু অধিকারীর নাম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের কারণই হোক বা একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসার কারণেই হোক, ২০২০ সালের ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তিনি খোলাখুলিভাবে নিজেকে অমিত শাহর লোক হিসেবে এখনো পরিচয় দিয়ে থাকেন। এক অর্থে অমিত শাহকে তিনি তাঁর ‘গডফাদার’ মানেন। এখানেই বিজেপির পুরোনো দিনের নেতাদের অল্পস্বল্প সমস্যা আছে।

শুভেন্দু অধিকারীর বাবা এবং মেদিনীপুরের প্রভাবশালী কংগ্রেস নেতা শিশির অধিকারীও একইভাবে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে গেছেন। ভাইয়েরাও তা–ই। বিজেপিতে আসার পর শুভেন্দু অধিকারীর দুটি বড় সাফল্য হলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো। প্রথমবার ২০২১ সালে নন্দীগ্রামে। দ্বিতীয়বার ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে। তবে দুবারই ভোট গণনা নিয়ে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। প্রথমবার অর্থাৎ ২০২১ সালের ভোট গণনা নিয়ে মামলা এখনো রয়েছে সর্বোচ্চ আদালতে। অবিবাহিত শুভেন্দু অধিকারীর দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দুও রয়েছেন রাজনীতিতে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কিন্তু নির্বাচনের আগে দেওয়া তাঁর প্রতিশ্রুতির কথা মনে রেখেছেন এবং সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে মানুষকে ফেরতও পাঠাচ্ছেন। এ নিয়ে ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রয়েছে মোটামুটি ২ হাজার ২০০ কিলোমিটারের সীমান্ত। শুভেন্দু কি সেখানে দিয়ে তথাকথিত অবৈধভাবে আসা মানুষকে ফেরত পাঠাবেন, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জির কাজ শুরু করবেন এবং পাশাপাশি আসামের ধাঁচে চালু করবেন ‘ডিটেনশন সেন্টার’ বা বন্দিশিবির—পশ্চিমবঙ্গের মানুষ এসব নিয়ে একদিকে যেমন উদ্বিগ্ন, তেমনি অন্যদিকে উচ্ছ্বসিত যে একজন লড়াকু হিন্দু নেতা তাঁরা এত দিনে পেয়েছেন। শুভেন্দুর সমর্থকেরা মনে করছেন, ভবিষ্যতে এ কাজগুলো তিনি করবেন।