আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

কফি ছাড়াই প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর ৫ উপায়

Anisur Rahman06-05-2026 11:23:52 PMদেখেছেন 95 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কফি ছাড়াই প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর ৫ উপায়

২৪ঘণ্টা অনলাইন : অনেকেই আছেন শরীরে শক্তি কমে গেলে সঙ্গে সঙ্গে এক কাপ চা বা কফির খোঁজ করেন। কফি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে শক্তি অনুভব করেন। কখনো ভেবে দেখেছেন এর মাধ্যমে আপনার শরীরকে কী পরিমাণ ক্যাফেইনের সংস্পর্শে আসছে?

সবারই শক্তি প্রয়োজন। সেজন্য খুব সহজেই অনেকে চা বা কফি উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি শরীরের প্রয়োজনীয় শক্তি অন্যান্য প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্যকর উপায়ে পান তাহলে কেমন হয়? চলুন, জেনে নেয়া যাক এমনই কিছু উপায়ের কথা। 

পর্যাপ্ত ঘুম
প্রতি রাতে অন্তত সাত- আট ঘণ্টা ঘুমানোর ব্যাপারে লক্ষ্য রাখুন। একটি ঘুমের রুটিন তৈরি করুন। ঘুমানোর আগে থেকে আলো কিছুটা কমিয়ে দিন। ঘুমানোর দুই ঘণ্টা আগে স্ক্রিন দেখা এবং ভারী খাবার এড়িয়ে চলাই ভালো। 

ঘুম যেভাবে সাহায্য করে: আপনি যখন ঘুমান তখন শরীর নিজেকে মেরামত ও পরিষ্কার করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যাওয়ায় আপনার মস্তিষ্ক আরও দক্ষতার সাথে কাজ করে। আপনি যখন নিয়মিত ভালোভাবে বিশ্রাম নেন, তখন আপনার শক্তির মাত্রা সারাদিন ভালো থাকে।

পর্যাপ্ত পানি পান

দিনে পর্যাপ্ত পানি পান করুন। এটাই শক্তি বাড়ানোর জন্য আপনার মূলমন্ত্র হওয়া উচিত। এর পাশাপাশি ডাবের পানির মতো অন্যান্য পুষ্টিকর তরল খান। যদি পানি খেতে একঘেয়ে লাগে, তাহলে ফল, সবজি, পুদিনা এবং লেবু দিয়ে এর স্বাদ বাড়িয়ে নিন।

পানি যেভাবে সাহায্য করে: সমস্ত পুষ্টি আপনার শরীরে পৌঁছানোর জন্য তরল প্রয়োজন। পর্যাপ্ত পানীয় রক্ত ​​সঞ্চালন এবং অক্সিজেন প্রবাহে সহায়তা করে, যা আপনার শরীরে শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

পুষ্টি-সমৃদ্ধ খাবার খান
ক্যাফেইনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর জন্য ভারসাম্যপূর্ণ, পুষ্টিকর খাবার খান। প্লেট সব ধরনের পুষ্টিগুণে ভরপুর খাবার দিয়ে পূর্ণ করতে হবে। খাদ্যতালিকায় ফল, সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং প্রচুর স্বাস্থ্যকর চর্বি রাখুন । চিনি খাওয়া থেকে বিরত থাকুন। রাসায়নিকযুক্ত প্রক্রিয়াজাত ও ভাজা খাবার এড়িয়ে চলুন।

কীভাবে সাহায্য করে: সুষম খাবার আপনার শরীরে শক্তির স্থির প্রবাহ নিশ্চিত করে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রার হঠাৎ বাড়া-কমা ঠিক রাখে। 

নিয়মিত শরীরচর্চা করুন
ক্যাফিনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর একটি চমৎকার প্রাকৃতিক উপায় হলো নিয়মিত শরীরচর্চা করা।

কী করতে হবে: প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশ নিন। সেটা হতে পারে হাঁটা, স্ট্রেচিং, যোগব্যায়াম বা অন্য কোনো ব্যায়াম।

কীভাবে সাহায্য করে: ব্যায়াম রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং এন্ডোরফিন নিঃসরণ করে, যা ক্লান্তি কমাতে এবং সার্বিক শক্তি ও মেজাজ উন্নত করতে সাহায্য করে।

প্রাকৃতিক আলোর সংস্পর্শে আসুন
ক্যাফেইনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর আরেকটি চমৎকার প্রাকৃতিক উপায় হলো সূর্যালোক গ্রহণ করা।

কী করতে হবে:

আপনার শরীরে সূর্যের আলো প্রয়োজন।  সকাল ৮টা বা বিকেল ৫টার দিকে সূর্যের হালকা তাপ গায়ে লাগান। তার মানে এই নয় যে, দীর্ঘ সময় ধরে  আপনাকে প্রখর রোদে হাঁটতে হবে। বাইরে গিয়ে বসুন, ছাদে যান অথবা অন্তত ১৫ মিনিটের জন্য জানালার পাশে বসুন।

যেভাবে এটি সাহায্য করে: আলো আপনার শরীরের সার্কাডিয়ান রিদম বা প্রাকৃতিক ছন্দ নিয়ন্ত্রণ করতে এবং সজীবতা বাড়াতে সাহায্য করে। এর ফলে, রাতে আপনার ঘুম ভালো হয়। সূত্র: ফেমিনা