আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ফেডারেশন কাপ : ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

Anisur Rahman05-05-2026 11:26:43 PMদেখেছেন 100 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফেডারেশন কাপ :  ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

২৪ঘণ্টা  অনলাইন : বৃষ্টির কারণে মাঠ ছিল কদমার্ক্ত। এতে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে স্বাভাবিক খেলাটা কঠিন হয়ে পড়েছিল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের। তবে বৃষ্টিস্নাত দিনে ঠিকই জয় তুলে নিয়েছে কিংস। সেটিও কম নয়, বড় ব্যবধানেই। প্রতিপক্ষকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কিংস। মাঠ স্বাভাবিক থাকলে হয়তো  ৪-০ ব্যবধানের জয়টা আরো বড় হতে পারত।

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলোৎসবের শুরুটা হয় একদম শুরু থেকেই। শুরুটা করেন রাকিব হোসেন।ম্যাচের ৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। সাদের অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বুলেট গতির মাটি কামড়ানো শটে গোলটি করেন রাকিব। প্রথমার্ধে অবশ্য ওই এক গোলেই শেষ। বিরতির পরে ব্রাদার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংস।১৬ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরো তিন গোল দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন দরিয়েলতন। সাদের ক্রস থেকে ডি-বক্স থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই গোলের রেশ কাটতে না কাটতেই এবার গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। বিপরীতে ম্যাচ শেষ হওয়ার ২ মিনিটে আগে ব্রাদার্সের জালে শেষ পেরেক মারেন সাব্বির হোসেন। ডি-বক্স থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি।ব্রাদার্স আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ তাদের থাকছে। সে জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল মোহামেডানের বিপক্ষে জিততে হবে তাদের। ম্যাচটি হবে ১২ মে কুমিল্লায়। কুমিল্লাতেই আজ ৩-০ গোলের জয় পেয়েছে সাদাকালোরা। প্রতিপক্ষ রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালের আশা তারাও বাঁচিয়ে রেখেছে। মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন জুয়েল মল্লিক। অন্যটি করেছেন সৌরভ দেওয়ান।