আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

Anisur Rahman05-05-2026 12:39:58 AMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

২৪ঘণ্টা  অনলাইন : দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের বিভিন্ন গণআন্দোলনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি স্বচ্ছ রাষ্ট্র গঠনই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য। সোমবার (৪ মে) বিকেলে জাপানের টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করেন।এসময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ওই সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, প্রবাসীদের সমর্থনের প্রতিদান দিতে তারা সংসদ ও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেশকন্ঠ/এআর