আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

গরমে পেটের সমস্যা বেড়েছে? সমাধানে কী করবেন

Anisur Rahman28-04-2026 10:26:08 PMদেখেছেন 111 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরমে পেটের সমস্যা বেড়েছে? সমাধানে কী করবেন

২৪ঘণ্টা   অনলাইন : তীব্র গরম পড়তে শুরু করেছে। এ সময় অনেকেই জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। হাইড্রেশন, হিট স্ট্রোকও দেখা দিচ্ছে। অনেকে আবার ডায়রিয়া, বমি, ফুড পয়জনিং, কোষ্ঠকাঠিন্য- এসব সমস্যায়ও আক্রান্ত হচ্ছেন। এসব সমস্যা এড়াতে কিছু বিষয় মেনে চলা চলা জরুরি। 

গরমকালে পেটের সমস্যা বাড়ে কেন?
ডিহাইড্রেশন: গরমকালে পেট খারাপের অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। এ সময় পর্যাপ্ত পানি না খাওয়ায় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তখন খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে গ্যাস হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

ফুড পয়জনিং: অতিরিক্ত তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয় যায়। খাবারে দ্রুত ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এ ধরনের খাবার খেলে পেট খারাপ হয়।

রাস্তার খাবার ও পানীয়: গরমে প্রশান্তি পেতে অনেকেই রাস্তায় বেরিয়ে কোমল পানীয়, আখের রস, তরমুজ ইত্যাদি কিনে খান। এতে অনেক সময়ে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের ক্ষতি করে। 

খাওয়ার প্রতি অরুচি: গরমের কারণে খাওয়ার ইচ্ছে থাকে না। তাই সময় মতো খাবার খাওয়াও হয় না। এর ফলে অনেক সময়ে গ্যাস, বমি বমি ভাব, পেটফাঁপার সমস্যা দেখা দেয়।

গরমকালে পেটের সমস্যা এড়াবেন যেভাবে
হালকা এবং সহজপাচ্য খাবার খান। যতটা সম্ভব তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

দিনে আড়াই-তিন লিটার পানি খান। চিনি মেশানো কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। শুধু পানি খান। এর পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। 

বাসি খাবার এড়িয়ে চলুন। টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন। রাস্তার খাবার, ফাস্ট ফুড, ভাজাভুজি-এসব এড়িয়ে চলুন। সব সময়ে হাত ধুয়ে খাবার খান। এ ছাড়া পেট খারাপ হলে ভাত, চিঁড়ে, ওআরএস-এর জল ইত্যাদি খেতে পারেন।