আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি

Anisur Rahman28-04-2026 10:21:30 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি

২৪ঘণ্টা   অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোরে জেলে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে হঠাৎই জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি মাছটি এক শিল্পপতির কাছে বিক্রি করেন।

এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় পাঙাশ মাছের চাহিদা রয়েছে। এ জন্য ২৫ কেজি ওজনের পাঙাশ মাছটি বেশি দাম দিয়ে কিনে নিই। পরে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে মাছটি কেজিপ্রতি ৫০ টাকা লাভে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৭১ হাজার ২৫০ টাকা বিক্রি করেছি।ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।