আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

গরমে ফল-শাকসবজি তাজা রাখার কৌশল জেনে নিন

Anisur Rahman26-04-2026 10:43:13 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরমে ফল-শাকসবজি তাজা রাখার কৌশল জেনে নিন

২৪ঘণ্টা   অনলাইন : প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এই গরমে ফল ও সবজি কেনার পর দু-তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। কখনও কলা কালো হয়ে যাচ্ছে, কখনও শাকপাতা শুকিয়ে যাচ্ছে। কখনও আবার টমেটো নরম হয়ে পচতে শুরু করছে। শুধু ফ্রিজে রাখলেই ফল ও সবজি বেশি দিন ভাল থাকে না। কোন জিনিস কোথায় রাখতে হবে, সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন-

১. সব সবজি ফ্রিজে রাখবেন না। যেমন শাক, ধনেপাতা, লেটুস, গাজর, শসা-এসব ফ্রিজে রাখলে অনেক দিন টাটকা থাকে। তবে এগুলো সরাসরি ফ্রিজে না রেখে আগে হালকা শুকনো কাপড় বা টিস্যুতে মুড়ে রাখা ভালো। এতে অতিরিক্ত পানি শোষিত হয় এবং সহজে পচে না।

২. টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কলা, কাঁচা আম বা অ্যাভোকাডোর মতো জিনিস ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো। বিশেষ করে টমেটো ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায় এবং নরম হয়ে যায়। আলু ও পেঁয়াজ শুকনো, অন্ধকার জায়গায় রাখলে ভালো থাকবে।

৩. ফল ও সবজি একসঙ্গে রাখাও সব সময় ঠিক নয়। আপেল, কলা, অ্যাভোকাডোর মতো কিছু ফল ইথিলিন গ্যাস ছাড়ে। এই গ্যাসের কারণে আশেপাশের ফল ও সবজি দ্রুত পেকে যায় এবং পরে দ্রুত পচেও যায়। তাই এই ফলগুলো আলাদা রাখা উচিত। বিশেষ করে শাকপাতা বা বেরিজাতীয় ফলের পাশে এগুলো রাখা ঠিক নয়।

৪. কাটা ফল বা সবজি খোলা অবস্থায় রাখলে খুব দ্রুত নষ্ট হয়। তাই কেটে রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন। চাইলে ভেতরে একটি টিস্যু রাখতে পারেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়ে যাবে। লেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে।

৫. ধনেপাতা, পুদিনা বা পার্সলের মতো ভেষজ সংরক্ষণের জন্য গ্লাসে অল্প পানি নিয়ে ফুলের মতো দাঁড় করিয়ে রাখুন। ওপর থেকে হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। তাহলে এগুলো অনেক দিন সতেজ থাকবে।

৫. একটি পচা ফল বা সবজি কখনও অন্যগুলোর সঙ্গে রাখা ঠিক নয়। একটি নষ্ট আপেল বা টমেটো খুব দ্রুত আশেপাশের জিনিসও নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত দেখে পচা জিনিস আলাদা করে ফেলতে হবে।