আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘কখনোই পিছিয়ে যাইনি’—মিম

Tania Jaha25-04-2026 05:19:42 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘কখনোই পিছিয়ে যাইনি’—মিম

২৪ঘণ্টা অনলাইন: চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন তিনি। নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। 

তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেরই উত্থান দ্রুত হয়, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই। 

মিম মনে করেন, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’

প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে, কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন। নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে ‘না, এটা পারছি না’, ওকে ফাইন, ‘এটা হচ্ছে না’, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’