আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিযোগ ঘিরে, তবু খুঁজি শান্তি’

Tania Jaha25-04-2026 05:16:25 PMদেখেছেন 85 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিযোগ ঘিরে, তবু খুঁজি শান্তি’

২৪ঘণ্টা অনলাইন: ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব ও নেটিজেনদের কটাক্ষ সব মিলিয়ে সময়টা বেশ খারাপ যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহানের। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলায় গত সোমবার তলব পাওয়ার পর বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং আর সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক অনিয়ম নেটিজেনদের নিশানায় বারবার উঠে আসছে তার নাম। বাদ যাচ্ছে না অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের পুরনো বিবাদ কিংবা বিয়ের বিতর্কও।

তবে শত বিতর্কের মাঝেও দমে যাওয়ার পাত্রী নন নুসরাত। ইডি দফতরে হাজিরা দেওয়ার কয়েক দিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। তবে ছবির আবেদনের চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশনটি।

ব্যক্তিগত অবস্থানের ইঙ্গিত দিয়ে নুসরাত লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’ একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুঁড়ে দিয়েছেন কড়া বার্তা। এর আগেও অনেকবার নুসরাত জানান, ট্রোলিং বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। এবারও ইডির তদন্ত এবং চারপাশের উত্তাল পরিস্থিতির মাঝে নিজের শান্ত ও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।