আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

Tania Jaha25-04-2026 04:49:54 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

২৪ঘণ্টা অনলাইন: রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। দু’দল ২৫ এপ্রিল  তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ১-১ সমতা থাকায় এই ম্যাচেই সিরিজ নিশ্চিতের সুযোগ রয়েছে তাদের সামনে। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন স্বাগতিক দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।

গত বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ ও লঙ্কান মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলেছিল। সেদিন আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় টাইগ্রেস দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয়েই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে তাদের প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

নাহিদা শাস্তি পেয়েছেন ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোয়। বাঁ–হাতি এই অফস্পিনারের বিরুদ্ধে তোলা অভিযোগে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে– কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।

এ ছাড়া শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন বাংলাদেশের লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লিুউ আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করায়। আপত্তি প্রকাশের পাশাপাশি ব্যাট উঁচু করে দেখানো এবং ক্রিজ ছাড়তে বিলম্ব করেন ডানহাতি এই ব্যাটার। শারমিনের বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ‍দুই অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। যার পরিপ্রেক্ষিতে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস। প্রাপ্ত শাস্তি মেনে নেওয়ায় নাহিদা-শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডে জিতে লিড নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচ জিতে লড়াই জমিয়ে তোলে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন লঙ্কান দল। তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে। লক্ষ্য তাড়ায় এই মুহূর্তে ব্যাট করছে সফরকারী মেয়েরা।