আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

দুধে ভেজাল মেশানো হয়েছে কিনা বুঝবেন যেভাবে

Anisur Rahman23-04-2026 10:00:30 PMদেখেছেন 111 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দুধে ভেজাল মেশানো হয়েছে কিনা বুঝবেন যেভাবে

২৪ঘণ্টা  অনলাইন : দুধ শরীরের জন্য নিঃসন্দেহে উপকারী। কেননা এতে আছে ভিটামিন ডি, বি১২, প্রোটিন, ক্যালসিয়ামসহ একাধিক পুষ্টি উপাদান। কিন্তু আজকাল বাজারে যেসব দুধ পাওয়া যায়, সব যে খাঁটি তা নয়। অনেক দুধেই ভেজাল মেশানো হয়। বিশেষ করে পানি, স্টার্চ, ডিটারজেন্ট বা সিন্থেটিক পদার্থের মতো একাধিক ক্ষতিকর উপাদান মেশানো হয়, যা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। 

প্যাকেটজাত দুধ কেনার সময় ভেজাল যাচাই করার উপায় নেই। তবে দুধ বাড়িতে আনার পরে পরীক্ষা করে নিতে পারেন। যদি দুধে ভেজাল আছে তা বুঝতে পারেন, তাহলে ওই দুধ না খাওয়াই ভালো।

ভেজাল মেশানো দুধ চেনার উপায়

ফেনা হচ্ছে কিনা দেখুন
দুধে ডিটারজেন্ট মেশানো থাকলে ফেনা হবে। এটা বোঝার জন্য, একটি বোতলে দুধ ঢেলে নিন। তারপরে জোরে জোরে ঝাঁকাতে থাকুন। যদি ফেনা উৎপন্ন হয়, বুঝবেন এতে ডিটারজেন্ট মেশানো আছে। এছাড়া সমপরিমাণ দুধ ও পানি নিয়ে জোরে ঝাঁকাতে থাকুন। যদি ফেনা হয়, তাহলে বুঝে নিন এতে ভেজাল রয়েছে।

সাদা দাগ যাচাই করুন
মাটিতে বা কোনো মসৃণ জায়গায় একটু দুধ ঢালুন। দুধ স্বাভাবিক ভাবেই গড়িয়ে যাবে। তারপরে দুধ যদি তার সাদা দাগ থেকে যায়, তাহলে বুঝবেন, এতে ভেজাল মেশানো আছে। খাঁটি দুধে সাদা দাগ পড়ে না।

অড়হর ডাল দিয়ে পরীক্ষা করুন
একটি পাত্রে বা টেস্ট টিউবে ১-২ চামচ দুধ নিন। তার মধ্যে আধ চা চামচ সয়াবিন বা অড়হর ডালের গুঁড়ো মিশিয়ে দিন। ৫ মিনিট পরে এতে লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখুন। যদি লাল পেপার নীল হয়ে যায়, বুঝবেন এতে ইউরিয়া রয়েছে।

এক চিমটি লবণ মিশিয়ে দেখুন
এক পাত্রে ১-২ চামচ দুধ নিন। তাতে ২ চা চামচ লবণ মেশান। দুধ যদি নীলচে হয়ে যায়, তাহলে বুঝবেন এতে কার্বোহাইড্রেট মেশানো আছে। এই দুধ না খাওয়াই ভালো। আর দুধের রং পরিবর্তন না হলে বুঝবেন দুধ খাঁটি।

দুধ ফোটানোর পরে যা করবেন 
২-৩ মিলিলিটার দুধ জ্বাল দিন। দুধ ঠান্ডা হলে ২-৩ ফোঁটা আয়োডিন মিশিয়ে দিন। যদি দুধ খাঁটি হয়, তাহলে দুধের রং বদলাবে না। কিন্তু দুধে যদি স্টার্চ বা অন্য কোনো ভেজাল মেশানো থাকে, তাহলে দুধ হলুদ হয়ে যাবে। দুধ গরম করার সময় যদি তা হলদেটে হয়ে যায়, তাহলে বুঝবেন এতে কার্বোহাইড্রেট মেশানো আছে।