আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

জীবন ক্ষণস্থায়ী, বললেন তৌসিফ

Tania Jaha23-04-2026 04:34:27 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জীবন ক্ষণস্থায়ী, বললেন তৌসিফ

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন বারবার। তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতা তাকে জীবনের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তার মধ্যে এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয়।

তৌসিফ বলেন, ‘আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।’

সাধারণত একটা ধারণা প্রচলিত আছে যে, বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে মনোযোগী হবে। তৌসিফ সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ ‘খোয়াবনামা’ করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো মাঝে মাঝে এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু করা উচিত ছিল।’

অভিনেতা আরও জানান, পর্দায় তিনি যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তার জীবনবোধ বদলে গেছে। তিনি মনে করেন, অভিনয়ের মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজে ধারণ করা জরুরি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে 'চক্র' সিরিজের ব্যাপক সফলতা তৌসিফকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল তৌসিফ মাহবুবকে কবে বড় পর্দায় দেখা যাবে? অভিনেতা বলেন, ‘সিনেমায় হুট করে চলে আসা যায় না, এর জন্য প্রস্তুতির প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। 'চক্র' ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় আমি সেই সাহসটা পেয়েছি।’