আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া

Tania Jaha23-04-2026 04:24:50 PMদেখেছেন 80 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন কোনো চমক। সম্প্রতি ‘রাকা’ ছবির ঝলক দিয়ে অনুরাগী মহলে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। বর্তমানে এই ছবির প্রস্তুতি এবং শুটিং নিয়ে তুমুল ব্যস্ততা পার করছেন অভিনেতা। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে।

কাজের সুবিধার্থে এবং দীর্ঘ সময় যাতায়াতের ঝক্কি এড়াতে আরব সাগরের তীরের মায়ানগরীতে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রাজকীয় ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা গুনতে হচ্ছে আল্লু অর্জুনকে। তিন বছরের চুক্তিতে তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে বিশাল এই অংকের খরচই এখন টক অব দ্য টাউন।

মুম্বাইয়ে ঘর ভাড়া নেওয়ার খবর প্রকাশ হতেই জল্পনা শুরু হয় যে, অভিনেতা কি তবে হায়দরাবাদ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই চলে যাচ্ছেন? তবে ভক্তদের সেই দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন অভিনেতার বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ। তিনি জানিয়েছেন, কেবল শুটিংয়ের প্রয়োজনে এই পদক্ষেপ।

অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান ছবির শুটিং মুম্বাইয়ে হচ্ছে, তাই হয়তো এমন জল্পনা। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তাহলে ও মুম্বাইয়ে পাকাপাকিভাবে কেন যাবে?’

কেবল ‘রাকা’ নয় পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী সিনেমাতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু। সেই ছবির শুটিংও মুম্বাই কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক বছর মুম্বাইয়ে তার যাতায়াত ও অবস্থান বাড়বে বলেই এই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই মেগাস্টার।