আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি : প্রধানমন্ত্রী

Tania Jaha23-04-2026 01:05:14 AMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি : প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা  অনলাইন : দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তারেক রহমান বলেন, “আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম অবশ্যই সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি এই সংসদটি বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ কীভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার ওপরে এই সংসদ প্রতিষ্ঠিত। আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে, নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রী বলেন, “সবচেয়ে ভালো যে বিষয়টি আজকের আলোচনায়, সেটি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেক সংসদ সদস্য একটি জায়গা উপনীত হয়েছি। আমাদের আর যা কিছুর ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনও মতপার্থক্য নেই।

তিনি বলেন, “সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি দেশ এবং দেশের মানুষের কোনও বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার জন্য। বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি কিনা। আমি সংসদকে অবহিত করতে চাই, সংসদ নেতা হিসেবে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আলোচনা করবো। আমরা উনাদের প্রস্তাব দেখবো। যদি উনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে হয়, যেটি বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই আমরা তা করবো। আমরা এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য।”