আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম ৯০ লাখ টাকা

Tania Jaha21-04-2026 04:30:01 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম ৯০ লাখ টাকা

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। বলিউড ইতিহাসের অন্যতম হাইপ্রোফাইল বিয়ের সাক্ষী হয়েছিলেন হাজারো ভক্ত আর গণমাধ্যমকর্মী। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সেই মহেন্দ্রক্ষণের ১৯ বছর পূর্ণ হয়েছে।

স্যোশাল মিডিয়ার আধিপত্য তখনো শুরু হয়নি, তাই সেই বিয়ের প্রতিটি তথ্য ছিল রহস্যে ঘেরা। তবে দীর্ঘ দুই দশক পরেও চর্চা থামেনি, তা হলো সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, ডিজাইনার নীতা লুল্লার তৈরি করেছিলেন ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি। এটির মূল্য ছিল তৎকালীন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। 

এছাড়া হীরা আর সোনার ভারী গয়নার সাথে জয়া-অমিতাভের দেওয়া কয়েক কোটি টাকার মঙ্গলসূত্র—সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হয়ে আছে। কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে ‘উমরাও জান’-এর সেটে যে রসায়নের শুরু, তার পূর্ণতা পায় নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়। এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই স্মৃতিচারণ করেছিলেন, হোটেলের সেই জায়গাতেই ঐশ্বরিয়াকে জীবন সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। 

‘গুরু’ সিনেমার সাফল্যের আবহে সেই প্রস্তাব ফিরিয়ে দেননি ঐশ্বরিয়াও। ২০ এপ্রিল হিন্দু রীতিতে চার হাত এক হওয়ার পর থেকে তারা পরিচিতি পান বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবে। ২০১১ সালে আরাধ্যা বচ্চনের জন্মের পর এই দম্পতির অগ্রাধিকারের জায়গাটা বদলে যায় অনেকটাই।

ক্যারিয়ারের চাকচিক্যের চেয়েও পরিবার আর সন্তান লালন-পালন হয়ে ওঠে তাদের মূল কেন্দ্রবিন্দু। যদিও পর্দার পেছনের এই দম্পতিকে নিয়ে মাঝেমধ্যেই বিচ্ছেদের গুঞ্জন উঠলেও সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বারবার জনসমক্ষে একসাথেই ধরা দিয়েছেন তারা। 
 
১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারকা দম্পতি। কেউ ফিরে দেখছেন সেই ৯০ লাখের শাড়ির আভিজাত্য, কেউবা মুগ্ধতা খুঁজছেন তাদের ১৯ বছরের এই অমলিন পথচলায়।