আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

Tania Jaha21-04-2026 04:20:12 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

২৪ঘণ্টা অনলাইন: তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে খোরপোশ বাবদ স্ত্রীকে প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা (২৫০ কোটি রুপি) দিতে হতে পারে। বর্তমানে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের এই বিশাল অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা বিজয়। নির্বাচনের অন্যতম প্রার্থী হওয়ায় ব্যক্তিগত কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এর ফলে আপাতত থালাপতি ও সঙ্গীতার আইনি বিচ্ছেদ প্রক্রিয়া দুই মাস পিছিয়ে গেল।

মামলা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিভোর্সের বিনিময়ে সঙ্গীতা ২৫০ কোটি ভারতীয় রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। তবে অভিনেতা বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে চাইছেন। তিনি খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন। বর্তমানে খোরপোশের এই বড় ব্যবধান নিয়ে দুই পক্ষের মধ্যে দরাদরি ও আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে স্ত্রী সঙ্গীতা অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে দাবি করেন, বিজয়ের অন্য এক অভিনেত্রীর সঙ্গে মেলামেশার কারণে তাদের দাম্পত্যে ফাটল ধরে। ২০২১ সাল থেকে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তার স্ত্রীকে ত্যাগ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বিজয়ের পুত্র জেসন সঞ্জয়ও এই পরিস্থিতিতে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তাকে আনফলো করেছেন।