আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সৃষ্টিশীলতাই জীবনের সার্থকতা—তৌকীর আহমেদ

Tania Jaha20-04-2026 04:58:18 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৃষ্টিশীলতাই জীবনের সার্থকতা—তৌকীর আহমেদ

২৪ঘণ্টা অনলাইন: জীবনের ষাট বছর অতিক্রম করলেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এত লম্বা সময়ে জীবন নিয়ে হয়েছে তার এক বিশেষ উপলব্ধি। বোঝাতে চাইলেন, জীবন মূলত সময় পার করার এক খেলা, আর এই খেলাকে সার্থক করে তোলে মানুষের সৃষ্টিশীলতা। 

নিজের এই জীবনাদর্শন নিয়ে ১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মধ্যমণি ছিলেন তৌকির আহমেদ। অনুষ্ঠানে নাচ-গান, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা ধরনের আয়োজন করা হয়। 

তৌকির আহমেদ সেখানে বলেন, জীবন আসলে সময় পার করার এক ধরনের খেলা। আর সেই খেলা অর্থবহ করে তোলে সৃষ্টিশীলতা। মানুষ নানা উপায়ে সময় কাটায়—খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে কিংবা অলসতায়। তবে সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পারলে সময় পার করার এই খেলাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়।

বর্তমান সমাজের অস্থিরতা ও মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অভিনেতা বলেন, মানুষের মানসিক সুস্থতার জন্য শিল্প-সংস্কৃতি অপরিহার্য। নাটক, গান, চিত্রশিল্প কিংবা যেকোনো সৃজনশীল চর্চা মানুষকে কঠিন বাস্তবতা থেকে কিছুটা মুক্তি দেয়।

এ সময় তিনি সামাজিক মাধ্যম ও প্রাত্যহিক জীবনের নেতিবাচকতা বা ‘টক্সিক’ পরিবেশ নিয়ে শিল্পীদের প্রতিবাদ করার আহ্বান জানান। অভিনেতা বলেন, আজকের অস্থির সমাজে আমরা সবাই যেন কাউকে সম্মান করছি না, আমরা যেন ‘টক্সিক’ হয়ে উঠছি। সেই জায়গাটি থেকে আমাদের শিল্পীদের প্রতিবাদ করা উচিত, আমাদের বলা উচিত। কারণ মানুষের সুকুমার বৃত্তিই তাকে এই কঠিন পৃথিবী থেকে রক্ষা করতে পারে। এছাড়াও বক্তব্যে তৌকির আহমেদ সবাইকে কোনো না কোনো শখ বা সৃজনশীল চর্চা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তৌকীর আহমেদকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, আজীজুল হাকিমসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। দিনব্যাপী এই মিলনমেলায় বক্তারা তৌকীর আহমেদের চার দশকের বর্ণিল ক্যারিয়ার ও সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।