আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

খবরকে কেন্দ্র করে পুনম পাণ্ডের ওপর বাবার হাত উঠল

Tania Jaha20-04-2026 04:51:48 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
খবরকে কেন্দ্র করে পুনম পাণ্ডের ওপর বাবার হাত উঠল

২৪ঘণ্টা অনলাইন: আলোচিত বলিউড তারকা পুনম পাণ্ডেকে নিয়ে আলোচনা যেন শেষ নেই। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন এই মডেল ও অভিনেত্রী। দীর্ঘ সময় পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার জেরে পারিবারিক অশান্তি ও বাবার হাতে চড় খাওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। 

পুনম জানান, প্রচার পাওয়ার আশায় তখন এমন মন্তব্য করলেও তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। টাইমস নাও-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পুনম পাণ্ডে বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন। 

একজন রক্ষণশীল পরিবারের সন্তান হয়ে এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘ সময় অশান্তি চলেছিল। পুনমের ভাষ্যমতে, তৎকালীন সময়ে আলোচনায় আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। সর্বশেষ ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন নাটক করেছিলেন। তবে তার এই কর্মকাণ্ডকে সাধারণ মানুষ ও শোবিজ অঙ্গনের অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছিলেন।