আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে সাত সন্তান নিহত

Tania Jaha20-04-2026 02:01:37 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে সাত সন্তান নিহত

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় ১৯ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও বাকি পাঁচজন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছর। এরমধ্যে সাতজন আপন ভাইবোন। বাকি একজন তাদের চাচাত ভাই/বোন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিহত শিশুরা হলো— জায়লা এলকিন্স (৩); শায়লা এলকিন্স (৫); কায়লা পিউ (৬); লায়লা পিউ (৭); মারকেডন পিউ (১০); সারিয়া স্নো (১১); খেডারিওন স্নো (৬); এবং ব্রেলন স্নো (৫)। স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্পোরাল ক্রিস বোর্ডেলোন জানিয়েছেন, হামলাকারী বাবার নাম শামার এলকিন্স। তার বয়স ৩১ বছর।

এ ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গুলি থেকে বাঁচতে সে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে যায়। যদিও সে সুস্থ হবে বলে ধারণা করা হচ্ছে।

শিশুদের পাশাপাশি দুজন নারীকে গুলি করেন এই ব্যক্তি। যার মধ্যে তার স্ত্রী ও আরেক আত্মীয় রয়েছেন। তিনি প্রথমে তার স্ত্রীকেই গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্ত্রীকে গুলি করার পর অন্য আরও দুটি বাড়িতে যান তিনি এবং একে একে নিজের সাত সন্তানকে হত্যা করেন। অষ্টম যে শিশুটি মারা গেছে তার মা-ও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

শামার এলকিন্সকে ২০১৯ সালে একবার পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই বছর তার দিকে একজন ব্যক্তি অস্ত্র তাক করেছিলেন। এর জবাবে তিনি ওই ব্যক্তির গাড়িতে পাঁচটি গুলি করেন। ঘটনাটি ঘটে একটি স্কুলের সামনে।

তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাকে কখনো কোথাও মোতায়েন করা হয়নি। এমন হত্যাকাণ্ডের পর শামার এলকিন্সকে গুলি করে পুলিশ। এতে তিনিও গুরুতর আহত হয়েছেন।

সূত্র: সিএনএন