আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

গরমে শরবত বানানোর কৌশল জেনে নিন

Anisur Rahman19-04-2026 11:14:11 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরমে শরবত বানানোর কৌশল জেনে নিন

২৪ঘণ্টা  অনলাইন : রোদ থেকে বাড়ি ফিরে অনেকেই লেবু শরবত খেতে পছন্দ করেন। এতে প্রাণটা মনে হয় জুড়িয়ে যায়। শরীরে ফিরে আসে সতেজ ভাব। তা ছাড়া শরবত খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতিও মেটে, যা শুধু পানি খেয়ে মেটানো সম্ভব নয়। গরমে স্বস্তি পেতে শুধু লেবু শরবত নয়, বানাতে পারেন আরও নানা পদের শরবত। কিন্তু শরবত বানানো একটু ঝামেলাও বটে। তবে পাল্প তৈরি করা থাকলে, শরবত বানানো অনেক সহজ হয়ে যায়।

শরবতের আইস কিউব বানিয়ে রাখতে পারেন। খাওয়ার আগে তাতে শুধু আইস কিউব নিন। তাতে পানি মিশিয়ে দিলেই শরবত তৈরি হবে। বাড়িতে কোন কোন শরবতের আইস কিউব কী ভাবে বানিয়ে রাখবেন তা জেনে নিন-

লেবুর পানি
গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে লেবুর পানি। হারানো ইলেক্ট্রোলাইটের ঘাটতি মেটায় এই পানীয়। লেবুর শরবতের জন্যও আইস কিউব বানিয়ে রাখতে পারেন। ৫-৬টা লেবু নিন। লেবুর রস বের করে নিন। এ বার ওই মিশ্রণে থেঁতো করা পুদিনা পাতা এবং অল্প লবণ মিশিয়ে আইস ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময়ে একটা লেবুর আইস কিউব, ঠান্ডা পানি এবং স্বাদমতো লবণ চিনি মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল লেবুর পানি।

তরমুজের শরবত
গরমে তরমুজের শরবত খেলে পেট ঠান্ডা হয় সহজেই। টাটকা তরমুজ কেটে নিন। বীজগুলো ছাড়িয়ে ফেলে দিন। এ বার ব্লেন্ডারে পেস্ট করে নিন। এ বার এই মিশ্রণটি আইস ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময়ে একটা গ্লাসে ৩-৪ টা তরমুজের কিউব দিন। স্বাদমতো লবণ-চিনি এবং ঠান্ডা পানি মিশিয়ে পরিবেশন করুন।

আমপোড়ার শরবত
আমপোড়ার শরবত তৈরির জন্য আইস কিউব তৈরির প্রয়োজন নেই। শুধু কাথ্ব বানিয়ে রাখলেই চলবে। কাঁচা আম পুড়িয়ে নিন। আমের পাল্প বের করে নিন। তাতে স্বাদমতো লবণ-চিনি, চাটমসলা মিশিয়ে নিন। এই কাথ্বটা এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। কিংবা আইস কিউবও বানিয়ে নিতে পারেন।