আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ভাড়াটে হিসেবে কেমন শাহরুখ

Tania Jaha19-04-2026 04:20:42 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভাড়াটে হিসেবে কেমন শাহরুখ

২৪ঘণ্টা অনলাইন: মুম্বাইয়ের আইকনিক বাংলো ‘মান্নাত’ নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় নিজের ঘর ছেড়ে আপাতত ভাড়া বাড়িতে সপরিবার উঠেছেন বলিউড কিং শাহরুখ খান। সংস্কার কাজ চলাকালীন আগামী দুই বছর তিনি বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করবেন। 

বর্তমানে শাহরুখ যে ফ্ল্যাটে থাকছেন, তার মালিক বলিউডের খ্যাতনামা প্রযোজক বাসু ভাগনানি ও তার ছেলে জ্যাকি ভাগনানি। পালি হিলের এই দ্বিতল ফ্ল্যাটটি মাসিক ২৪ লাখ রুপিতে ভাড়া নিয়েছেন কিং খান। জানা গেছে, মান্নাতের ভেতর ও বাইরের আমূল পরিবর্তনের জন্য ২০২৪ সালেই প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন শাহরুখপত্নী গৌরী খান। নকশায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বাংলোটিতে আরও দুটি নতুন তলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাড়াটে হিসেবে শাহরুখের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন বাড়ির মালিক জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ অত্যন্ত বিনয়ী এবং তার মতো একজন মানুষ হওয়া ভাগ্যের বিষয়। খ্যাতির শীর্ষে থাকলেও তিনি অতিথিদের অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। জ্যাকির মতে, মানুষ হিসেবে শাহরুখ খানকে ১০ নম্বরের মধ্যে ১১ দেওয়া উচিত।

মান্নাতের সংস্কার কাজ সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে পুনরায় নিজের প্রিয় বাংলোয় ফিরে যাবেন শাহরুখ ও তার পরিবার। তবে আপাতত পালি হিলের সেই অভিজাত ফ্ল্যাটেই সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন এই বলিউড মেগাস্টার।