আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ফুরোচ্ছে, আতঙ্কে সাধারণ ইরানিরা

Tania Jaha19-04-2026 02:52:40 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুদ্ধবিরতি ফুরোচ্ছে, আতঙ্কে সাধারণ ইরানিরা

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে আসছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে আবারও আতঙ্কিত হয়ে উঠেছেন সাধারণ ইরানিরা। সঙ্গে তারা ক্ষুব্ধও। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি ১৯ এপ্রিল তেহরান থেকে বলেছেন, ইরানিদের মধ্যে বিভিন্ন অনুভূতি দেখতে পাচ্ছেন তিনি।

তৌহিদ আসাদি বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের সমাধান হবে, ইরানিদের মধ্যে এমন আশা আছে। যদিও এটি খুবই কম। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল তখন সাধারণ মানুষ আশা দেখেছিলেন। কারণ চুক্তি হলে মার্কিনিরা নিষেধাজ্ঞা তুলে নিতো, এতে সাধারণ জনগণের জীবনমানের উন্নতি হতো। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অনেক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

কিন্তু যখন ভবিষ্যতের দিকে তারা তাকান তখন তারা হতাশ হন এবং তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে। তৌহিদ বলেছেন, আমরা জানি ইরানিরা খুবই আতঙ্কিত। তারা শুধুমাত্র যুদ্ধের ছায়ার জন্যই আতঙ্কিত নন, হঠাৎ করে কি হয় তা নিয়েও আতঙ্কিত। এমনকি যুদ্ধবিরতির মাঝেও তারা আতঙ্কিত। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন দেশটির নেতারা আলোচনা করছিলেন তখনই হামলার শিকার হয়েছে তাদের দেশ। সেটি একবার নয়, দুইবার।

এই হামলাগুলো ছিল একদমই অপ্রত্যাশিত ও অভূতপূর্ব বিমান হামলা। ইরানিদের শঙ্কা, এবারও এমন কিছুই হতে পারে। তবে আবার যুদ্ধের শুরু থেকে একদম সাধারণ ইরানিদের মধ্যে প্রতিরোধের আকাঙ্খা দেখা গেছে। এসব মানুষ দিনে ও রাতে সরকারের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

সূত্র: আলজাজিরা