আলোচিত❯
অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ফের পর্দায় আসছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’ জুটি

Anisur Rahman16-04-2026 12:11:20 AMদেখেছেন 109 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফের পর্দায় আসছেন জেন-জিদের প্রিয় ‘সাইয়ারা’ জুটি

২৪ঘণ্টা  অনলাইন : মোহিত সুরি নির্মিত ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অনীত পড্ডা। গত বছর মুক্তি পায় রোমান্টিক ঘরানার এ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘সাইয়ারা’ সিনেমার জ্বরে বুঁদ হয়েছিলেন জেন-জিরা।  

‘সাইয়ারা’ মুক্তির পর এক বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে পরিচালক মোহিত সুরি আবারে একসঙ্গে পর্দায় নিয়ে আসছেন আহান পান্ডে ও অনীত পড্ডাকে। নাম ঠিক না হওয়া এ সিনেমাও প্রযোজনা করবে যশরাজ ফিল্মস। মোহিত সুরি বলেন, “আমি সবসময়ই প্রেমের গল্প পছন্দ করি। আবেগ যখন প্রচন্ড গভীর হয়, তখন তা উপেক্ষা করা যায় না। বরং ভালোবাসা তখন পুরোপুরি অনুভব করার ব্যাপার। একজন গল্পকার হিসেবে স্বাভাবিকভাবেই এ ধরনের গল্পের দিকে ঝুঁকে পড়ি। এই সিনেমায় সেই অনুভূতিগুলোকে নির্ভয়ে তুলে ধরব।” 

নতুন সিনেমাটিতে জুটি বেঁধে ফের পর্দায় হাজির হতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে মোহিত সুরি বলেন, “সাইয়ারা’ সিনেমার টিমের সঙ্গে পুনরায় ফিরছি। এটি আমার কাছে বিশেষ। আমার মনে হয়, এটি আগেই ভাগ্যে লেখা ছিল। আবার একত্রিত হওয়া মানে যেন ঘরে ফেরা। তবে অবশ্যই সৃজনশীল ক্ষুধা নিয়েই ফেরা হবে। এবার নিজেকে নবাগত মনে হচ্ছে; উচ্ছ্বাস এবং উদ্বেগ কাজ করছে। আশা করি, এ সিনেমার গানগুলো আগের মতোই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।” 

মোহিত সুরি পরিচালিত এ সিনেমা প্রযোজনা করবেন অক্ষয় বিধানি। তিনি বলেন, “মোহিতের সঙ্গে আমাদের কাজের ভিত্তি হলো—সৃজনশীল সামঞ্জস্যতা। আমরা এমন গল্প বলতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মোহিতের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি, একটি সুর, একটি মুহূর্তের খোঁজ, যা পর্দায় শেষ হওয়ার পরও মনে থেকে যাবে। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত, যা আমরা সবসময় মনে রাখব।”  

আহান-অনীত জুটিকে আবারো একসঙ্গে পেয়ে আনন্দিত প্রযোজক অক্ষয়। তিনি বলেন, “আমরা আবারো একসঙ্গে কাজ করতে গিয়ে এমন কিছু খুঁজছি, যা আরো সত্য, আরো গভীর এবং দীর্ঘস্থায়ী। আমাদের সিনেমায় আহান ও অনীতকে পেয়ে খুবই আনন্দিত। কারণ জেন-জিদের সবচেয়ে জনপ্রিয় জুটিকে আবার মোহিত সুরির রোমান্টিক সিনেমায় দেখা যাবে।” 

আহান–অনীত অভিনীত নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি।বলে রাখা ভালো, গত বছরের ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৪৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।
*পিঙ্কভিলা অবলম্বনে