আলোচিত❯
ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

Anisur Rahman16-04-2026 11:42:55 PMদেখেছেন 84 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

২৪ঘণ্টা  অনলাইন : গরমের সময় ঘরে স্বস্তি আনতে এয়ার কন্ডিশনার (এসি) এখন অনেকের নিত্যসঙ্গী। তবে এই আরামের যন্ত্রেই লুকিয়ে থাকতে পারে বড় ধরনের ঝুঁকি, যদি কিছু সতর্ক সংকেত উপেক্ষা করা হয়। বিশেষজ্ঞদের মতে, এসি চালানোর সময় অস্বাভাবিক শব্দ বা পোড়া গন্ধ অনুভূত হলে তা যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যার ইঙ্গিত হতে পারে, যা সময়মতো নজর না দিলে বড় দুর্ঘটনার কারণও হতে পারে। তাই কিছু সতর্ক সংকেত আগে থেকেই চিহ্নিত করা জরুরি-

১. এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কম্প্রেসর। এটি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম হয়ে গেলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে দ্রুত সার্ভিসিং করানোই নিরাপদ।

২. আউটার ইউনিট কোথায় স্থাপন করা হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। সরাসরি রোদের মধ্যে থাকলে ইউনিট দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে, এতে এসির কার্যক্ষমতা কমে যায় এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তাই ছায়াযুক্ত স্থানে রাখা বা প্রয়োজন অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উত্তম।

৩. বিদ্যুতের ওঠানামাও এসির জন্য বড় ঝুঁকি তৈরি করে। হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়া বা কমে গেলে যন্ত্রের ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে মানসম্মত ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

৪. গ্যাস লিকেজের বিষয়েও সতর্ক থাকা জরুরি। আউটার ইউনিটের পাইপে তেলতেলে বা আঠালো দাগ দেখা গেলে সেটি গ্যাস লিকের লক্ষণ হতে পারে। এতে এসির কুলিং ক্ষমতা কমে যায় এবং মেশিনের ওপর বাড়তি চাপ পড়ে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত।

৫. সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত পাওয়া যায় শব্দ ও গন্ধ থেকে। এসি চালানোর সময় যদি অস্বাভাবিক শব্দ শোনা যায় বা আগের তুলনায় ভিন্ন ধরনের শব্দ পাওয়া যায়, তবে সেটি ভেতরের যান্ত্রিক সমস্যার ইঙ্গিত হতে পারে। একইভাবে পোড়া গন্ধ বা ধোঁয়ার মতো গন্ধ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেওয়া জরুরি। এসব উপসর্গ উপেক্ষা করলে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সতর্ক ব্যবহারই এসিকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী রাখার সবচেয়ে কার্যকর উপায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।