আলোচিত❯
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

টাইমের প্রভাবশালী তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ

Tania Jaha16-04-2026 05:28:07 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টাইমের প্রভাবশালী তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। এই অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শুধু ব্যক্তিগতভাবে নন, বরং পুরো বাঙালি জাতি ও বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানিত করেছেন বলে জানিয়েছেন চিফ হুইপ। ১৬ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসা দেশের জন্য এক বিশাল প্রাপ্তি। তিনি সম্মানিত হওয়া মানে এ দেশের প্রতিটি মানুষকে সম্মানিত করা। তার এই বৈশ্বিক স্বীকৃতি আমাদের জাতির জন্য গর্বের।

চিফ হুইপ তার বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। দেশের মানুষ বিপুল ভোটে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে চিফ হুইপ বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগের দ্রুত বাস্তবায়ন। পয়লা বৈশাখে উদ্বোধন হওয়া এই কার্ডকে কৃষি খাতে একটি ‘যুগান্তকারী বিপ্লব’ হিসেবে অভিহিত করা হয়। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য সম্মানী ও ভাতার ব্যবস্থা করা এবং প্রথম কেবিনেট বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফসহ ঋণ সহায়তার সিদ্ধান্ত।

বক্তব্যের শেষ পর্যায়ে চিফ হুইপ একটি আবেগঘন কবিতা পাঠ করেন। কবিতার চরণে চরণে তিনি ফুটিয়ে তোলেন কীভাবে প্রধানমন্ত্রী এক ‘ধ্বংসপ্রায় মানচিত্রকে’ বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কেবল সামনে হাঁটা নয়, বরং অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা।

ডেপুটি স্পিকার কায়সার কামাল এই অর্জনকে গোটা জাতির অর্জন হিসেবে ঘোষণা করেন এবং প্রধানমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।