আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ফিফটির সেঞ্চুরিতে অনন্য রেকর্ড বাবর আজমের

Tania Jaha16-04-2026 02:32:13 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফিফটির সেঞ্চুরিতে অনন্য রেকর্ড বাবর আজমের

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১৫ এপ্রিল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। আর এই ফিফটির মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর ছাড়া এখন পর্যন্ত শততম ফিফটির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় শীর্ষে অবস্থান ওয়ার্নারের। তিনি করেছেন মোট ১১৬টি ফিফটি। ১০৭টি ফিফটি করে তালিকার দুই নম্বরে অবস্থান কোহলির। এদিকে একশোটি ফিফটি আছে জস বাটলারের। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় তিন নম্বরে আছেন তিনি। তার সমান ফিফটি করে চারে অবস্থান বাবরের।

১৫ এপ্রিল রাতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় পেশোয়ার জালমি। পরের উইকেটে নেমে ২১ রান করেন কুশল মেন্ডিস। এরপর অ্যারন হার্ডিকে নিয়ে জয় নিশ্চিত করেন বাবর। ফিফটি পূরণের পর ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে পেশোয়ার জালমি। ৭ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেছে তারা।