আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন বৈঠক, স্বস্তির ইঙ্গিত ট্রাম্পের

Tania Jaha16-04-2026 02:15:35 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইসরায়েল-লেবানন বৈঠক, স্বস্তির ইঙ্গিত ট্রাম্পের

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইরায়েল ও লেবানন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধরত দুইপক্ষের এ বৈঠক মধ্যপ্রাচ্যে ‘কিছুটা হলেও স্বস্তির অবকাশ’ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

১৫ এপ্রিল  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। অনেক দিন, প্রায় ৩৪ বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। চমৎকার!”

ট্রুথ সোশ্যাল পোস্টে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন— সেসব তথ্যও নেই পোস্টে। “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় ৩৪ বছর, কথা হয়নি। আগামীকাল তা হবে। চমৎকার!” বুধবার রাতে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। 

তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে— তা জানা যায়নি। ওয়াশিংটনের সেই বৈঠকের পর লেবাননে ইসরায়েলের অভিযানও থামেনি। এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েল ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল মার্কিন সংববাদমাধ্যম সিএনএন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি এবং লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম বৈঠকের কোনো তথ্য তাদের কাছে নেই।

সূত্র : সিএনএন