আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মতিঝিল-কমলাপুরে ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

Tania Jaha12-04-2026 03:18:08 PMদেখেছেন 77 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মতিঝিল-কমলাপুরে ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

২৪ঘণ্টা অনলাইন: মতিঝিল-কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। ১২ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, আমাদের সমিতি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশনকৃত এবং এফবিসিসিআই কর্তৃক অধিভুক্ত বাণিজ্য সংগঠন।

আমাদের মতিঝিল কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ যেন উচ্ছেদ না করা হয়, সেই দাবি নিয়ে আমরা এসেছি। বাংলাদেশের অটোমোবাইল ওয়ার্কশপগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্কশপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে দক্ষ কারিগর তৈরি করা হয়। এই দক্ষ জনশক্তি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তারা আরও বলেন, এই খাতের উদ্যোক্তারা নিয়মিতভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মতিঝিল কমলাপুর এলাকায় প্রায় ২৫ বছর ধরে প্রতিষ্ঠিত এই ওয়ার্কশপগুলো হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একইসঙ্গে দেশের চলমান যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখা, পর্যাপ্ত সময় প্রদান এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে এই খাতকে টেকসইভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।