আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

পরপর মিসাইল হামলা, অল্পের জন্য বাঁচলেন নাবিকরা

Tania Jaha12-04-2026 11:22:23 AMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পরপর মিসাইল হামলা, অল্পের জন্য বাঁচলেন নাবিকরা

২৪ঘণ্টা অনলাইন: আরব সাগরের নীল জলরাশিতে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। শান্ত দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজ। চারদিকে আগুন আর ধোঁয়া। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানেই রক্ষা পান নাবিকরা। সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের বর্ণনা দিয়েছেন জাহাজে থাকা এক বাংলাদেশি নাবিক। 

চীনের সাংহাই থেকে ওমানের সোহার বন্দরে যাওয়ার পথে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল পানামার পতাকাবাহী এমভি গোল্ড অটাম। যুদ্ধবিরতির আগের দিন ৭ এপ্রিল দুপুরে হঠাৎ একটি মিসাইল এসে আঘাত হানে জাহাজটিতে। তখন জাহাজে বাংলাদেশি ৬ জনসহ মোট ১৮ জন নাবিক ছিলেন।

জাহানটিতে থাকা বাংলাদেশি নাবিক এহসান সাবরি রিহাদ জানান, দুপুরের খাবার খেয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো জাহাজ। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেরি না করে দ্রুত লাইফ জ্যাকেট পরে তারা ইঞ্জিন কক্ষে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, মিসাইলের আঘাতে ক্রেনের নিচে আগুন জ্বলছে। 

পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠায় নিজেদের বাঁচাতে তারা জাহাজের অ্যাকোমোডেশন কক্ষে আশ্রয় নেন। কিন্তু আতঙ্ক তখনো কাটেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের পেছনে আরেকটি মিসাইল আঘাত হানে। রিহাদের ভাষায়, সামান্য দেরি হলেই সেদিন কেউই বেঁচে থাকতেন না।

জাহাজে থাকা অন্য বাংলাদেশি নাবিকরা হলেন তাওহীদুর রহমান, আবদুল্লাহ আল মারুফ, সৈকত পাল ও রিয়াদ হোসেন। আহতদের জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভয়াবহ সেই পরিস্থিতিতে তারা লাইফবোট নামিয়ে সমুদ্রে ভেসে পড়েন এবং আকাশে ফ্লেয়ার ছুড়ে সাহায্যের আবেদন জানান। দীর্ঘ সাত ঘণ্টা অনিশ্চয়তায় কাটানোর পর রাত সাড়ে আটটার দিকে এমভি ইউনাইচ নামের একটি জাহাজ এসে তাদের উদ্ধার করে।

অন্যদিকে হামলার পর জাহাজের ক্যাপ্টেনসহ ৪ জন পরিত্যক্ত জাহাজেই থেকে যান, যাদের মধ্যে বাংলাদেশের নাবিক মাজহারুল আবেদীন শাওনও ছিলেন। পরে পাকিস্তান নৌবাহিনী অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে।

৮ এপ্রিল সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন প্রথমে জাহাজে আটকে থাকা নাবিকদের উদ্ধার করে। এরপর অন্য জাহাজ থেকে উদ্ধার করা হয় বাকিদের। ৯ এপ্রিল বেলা দুইটায় তাদের করাচি বন্দরে নেওয়া হয়। বর্তমানে পাঁচ বাংলাদেশি নাবিক করাচির একটি হোটেলে অবস্থান করছেন। তবে মিসাইল হামলায় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে দেশে ফেরার অনিশ্চয়তায় রয়েছেন তারা।