আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা উত্তোলন নিয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

Anisur Rahman07-04-2026 11:06:49 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা উত্তোলন নিয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

২৪ঘণ্টা  অনলাইন : সম্মিলিত ইসলামী ব্যাংকের কোন গ্রাহক অসুস্থ থাকেন, তবে কাগজপত্র দেখিয়ে ১০ লাখ টাকাও তোলা যাবে স্ব স্ব ব্যাংক থেকে। যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে জানালেই হবে বলে জানান সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, গ্রাহকরা যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন, আরো কিছুটা ধৈর্য ধরার আহ্বান। সবাই টাকা পাবেন, সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, ঠিক সেই অনুপাতেই টাকা ছাড় করা হচ্ছে। যদি কেউ টাকা চেয়ে না পান তবে বাংলাদেশ ব্যাংককে জানানোর আহবান জানান তিনি।সহকারী মুখপাত্র বলেন, যদি কোন গ্রাহক অসুস্থ থাকেন, তার কাগজপত্র দেখিয়ে ১০ লাখও তোলা যাবে স্ব স্ব ব্যাংক থেকে। যদি এর থেকে বেশি প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকে জানালেই হবে। 

তিনি আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরত দেয়ার বিষয়ে স্কিম অনুযায়ী কাজ চলছে। এই স্কিম অনুযায়ী, ডিপোজিটরদের জন্য প্রথম দিন থেকেই ন্যূনতম ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। এরপর তিন মাস পর ১ লাখ টাকা, আবার তিন মাস পর আরও ১ লাখ টাকা-এভাবে ধাপে ধাপে প্রায় ২১ মাসের মধ্যে আমানতের টাকা উত্তোলন করা যাবে।
 
ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও এফডিআর ও ডিপিএস হিসাবধারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব আমানত ম্যাচিউর হলে প্রথমে ১ লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নির্দিষ্ট সময় পরপর নবায়নের মাধ্যমে উত্তোলন করা যাবে এবং প্রতিবার নবায়নের সময় মুনাফা তুলে নেয়ার সুযোগ থাকবে।৫ ব্যাংকের যেসব শাখা ভাড়ায় চলছে সেগুলা বাদ দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।শাহরিয়ার সিদ্দিকী বলেন, ব্যাংকটিতে এমডি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। চেয়ারম্যানও নিয়োগের প্রসেস চলছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলে বাংলাদেশ ব্যাংক দ্রুতই কার্যকর করবে।