আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ক্যালসিয়াম কমলে বাড়ে হাড় ভাঙার ঝুঁকি

Tania Jaha07-04-2026 05:31:41 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ক্যালসিয়াম কমলে বাড়ে হাড় ভাঙার ঝুঁকি

২৪ঘণ্টা অনলাইন: আমাদের শরীরের হাড় শক্ত রাখতে ক্যালসিয়াম খুবই দরকার। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, দুধ খাও, হাড় মজবুত হবে। কিন্তু অনেকেই জানি না, প্রতিদিনের কিছু সাধারণ খাবারই অজান্তে শরীর থেকে ক্যালসিয়াম কমিয়ে দেয়। ফলে ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে যেতে পারে, বয়স বাড়লেও হাড় ভাঙার ঝুঁকিও বেড়ে যায়।

লবণঃ আমরা অনেকেই খাবারে অতিরিক্ত নুন খাই বা প্যাকেটজাত নোনতা খাবার যেমন চিপস, আচার, ভাজাভুজি বেশি খাই। কিন্তু বেশি লবণ খেলে শরীর প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বের করে দেয়। ফলে হাড়ে ক্যালসিয়াম কমে যায়। তাই যতটা সম্ভব কম নুন খাওয়াই ভাল।

কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কঃ এই ধরনের পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে, যা শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে। নিয়মিত এসব পানীয় খেলে হাড় ধীরে ধীরে দুর্বল হতে পারে। বিশেষ করে ছোটদের জন্য এগুলো আরও ক্ষতিকর।

চা ও কফিঃ চা ও কফি বেশি খেলে সমস্যা হতে পারে। এতে থাকা ক্যাফেইন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়। দিনে ২ কাপের বেশি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা কমানো উচিত।

ফাস্ট ফুড ও প্রসেসড খাবারঃ বিভিন্ন ধরনের বার্গার, পিৎজা, রেডি-টু-ইট খাবার থাকে অতিরিক্ত নুন ও কেমিক্যাল। এগুলো শরীরে ক্যালসিয়াম ঠিকভাবে কাজ করতে দেয় না। ফলে শরীর ক্যালসিয়াম পেলেও তার পুরো উপকার পাওয়া যায় না।

এছাড়া অনেক বেশি প্রোটিন খাওয়াও কখনও কখনও ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি সেটি বেশি পরিমাণে মাংস বা প্রাণীজ উৎস থেকে আসে। এতে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়ে এবং শরীর সেই ভারসাম্য রাখতে গিয়ে হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয়। চিনিযুক্ত খাবারও কম খাওয়া উচিত। বেশি মিষ্টি বা চিনি খেলে শরীরের পুষ্টির ভারসাম্য নষ্ট হয় এবং ক্যালসিয়াম শোষণ কমে যায়।

তাই শুধু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেই হবে না, কোন খাবারগুলো ক্যালসিয়াম কমিয়ে দেয় সেদিকেও নজর দিতে হবে। দুধ, দই, সবুজ শাকসবজি খাওয়ার পাশাপাশি এই ক্ষতিকর খাবার কম খেলে হাড় অনেক বেশি দিন পর্যন্ত শক্ত ও সুস্থ থাকবে।