আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

নেইমারের অস্ত্রোপচার, বিশ্বকাপ দলে অনিশ্চয়তা

Tania Jaha07-04-2026 02:06:29 PMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নেইমারের অস্ত্রোপচার, বিশ্বকাপ দলে অনিশ্চয়তা

২৪ঘণ্টা অনলাইন: ব্রাজিলিয়ান তারকা তার শেষ আশা আঁকড়ে ধরে আছেন। নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সবকিছু করে চলেছেন। সান্তোস তারকা আবারো ছুরি-কাঁচির নিচে গেছেন। 

মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার কুকা বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছে। সে অনুশীলন করেনি। অস্ত্রোপচারের পর সেরে ওঠার জন্য সে কয়েকদিন কাটিয়েছে।’

গত ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর নেইমার ডাক্তারদের পরামর্শ মেনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।  মার্কা বলেছে, ‘ঠিক কয়েক মাস পর এখন নেইমার অপারেশন থিয়েটারে ফিরেছেন। প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা ব্যবহার করে নিজেকে ফিরে পাওয়ার জন্য এই কাজটি করেছেন তিনি। হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যুকে শক্তিশালী করার লক্ষ্যে এই অস্ত্রোপচার।’

তারা আরও যোগ করেছে, ‘আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার চিকিৎসার সিদ্ধান্ত নেন। ওই সময়ে তিনি ব্রাজিল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার আশায় ছিলেন। বিশ্বকাপের কয়েক মাস আগে সম্পূর্ণ ফিট হওয়ার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে যেন ২৬ জনের স্কোয়াডে থাকতে কার্লো আনচেলত্তিকে রাজি করাতে পারেন, সেজন্য তিনি এখন বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি শুরু করেছেন।’