আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

নিউজিল্যান্ড সিরিজের আগে সতর্ক বাংলাদেশ

Tania Jaha07-04-2026 01:45:35 PMদেখেছেন 85 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিউজিল্যান্ড সিরিজের আগে সতর্ক বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে লম্বা সময়ের প্রস্তুতি বাংলাদেশ দল ভালোভাবে কাজে লাগাচ্ছে বলে মনে করেন ক্রিকেট অপারেশনস ইন-চার্জ শাহরিয়ার নাফীস।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল সাংবাদিকদের নাফীস বলেন, ‘সাধারণত আমরা কোনো আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি সময় পাই না। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। আমরা এবার প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি। যা খেলোয়াড়দের ফিটনেস-দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘অনুশীলন শিবির নিবিড় ও সুসংগঠিত ছিল। যা খেলোয়াড়দের আরও ভালো পারফরম্যান্স করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুশীলনে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে বলে জানান নাফীস। তিনি বলেন, ‘শুরুতে আমাদের অনুশীলন পর্ব ফিটনেস ও ফিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দক্ষতা, ফিটনেস ও ফিল্ডিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রচণ্ড গরম সত্ত্বেও কঠোর পরিশ্রম করছে খেলোয়াড়রা।’ নতুন নিযুক্ত স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিকের ভূমিকা স্পষ্ট করে নাফীস বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের জন্য নিয়োগ দেওয়া হয়নি রফিককে। বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন তিনি। রফিকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের স্পিনারদের উন্নয়নে সেটি কাজে লাগাতে চায় বিসিবি।’