আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সাফজয়ী যুবাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

Anisur Rahman04-04-2026 11:11:40 PMদেখেছেন 95 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাফজয়ী যুবাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

২৪ঘণ্টা  অনলাইন : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর চ্যাম্পিয়ন যুবাদের জন্য ছাদখোলা বাসে আনন্দ শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ট্রফি নিয়ে দেশে পৌঁছাবেন সাফজয়ী বীররা।

বাফুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী যুবারা দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে। এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদ্‌যাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে। আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। এবার নারী দলের পর বয়সভিত্তিক এই দলের জন্যও ছাদখোলা বাসের ব্যবস্থা করায় ক্রীড়ামোদীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।