আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

গরমে পেট ঠান্ডা রাখতে তিন রকম পানীয়

বার্তা কক্ষ28-03-2026 07:13:45 PMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরমে পেট ঠান্ডা রাখতে তিন রকম পানীয়

২৪ঘণ্টা অনলাইন : গ্যাস-অম্বলের সমস্যায় যাঁরা বেশি ভোগেন, তাঁরা হয়তো ভাবতে পারেন কিছু খেলেই অম্বল হওয়ার অর্থ হল ‘অ্যাসিড রিফ্লাক্স’-এর সমস্যা অথবা ‘জিইআরডি’, অর্থাৎ ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়’। এই দু’টিই হল হজমের ব্যাধি। গরমের দিনে গ্যাস-অম্বলের সমস্যা আরও বাড়ে। পেট ঠান্ডা রাখতে অনেকেই বাজারচলতি হেল্‌থ ড্রিঙ্ক বা শরবত কিনে খান। সেগুলি পেটের জন্য ভাল নয়। তার চেয়ে ঘরেই এমন শরবত তৈরি করে নিন, যা শরীরে জলশূন্যতা দূর করবে এবং পেটও ঠান্ডা রাখবে।

তরমুজের শরবত
খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরকে সতেজ রাখতেও তরমুজের জুড়ি মেলা ভার। ভিটামিন বি থাকার ফলে যথেষ্ট শক্তিরও জোগান পাওয়া যায় তরমুজের রস থেকে। তাই তরমুজের শাঁস মিক্সিতে বেটে তার সঙ্গে জল আর মধু মেশান। এর সঙ্গে চাইলে বরফও মেশাতে পারেন।

দইয়ের কাঞ্জি
ঘরে থাকা সামান্য দু’টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন প্রোবায়োটিক পানীয় ‘কাঞ্জি’। এর জন্য দু’ চামচ ভাত আর দইয়ে খানিকটা জল মিশিয়ে রেখে দিন সারা রাত। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে উপকারী ব্যাক্টেরিয়াগুলি জন্মাবে। পরের দিন সকালে সেই মিশ্রণে অল্প নুন মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে দইয়ের কাঞ্জি।

আদার ডিটক্স পানীয়
১ লিটার জল একটি পাত্রে ঢেলে তাতে আদার টুকরো বা কুরে নেওয়া আদা দিয়ে দিন। এই ভাবেই রেখে দিন অন্তত ১ ঘণ্টা। চাইলে ২-৩ ঘণ্টাও রাখতে পারেন। ঘরের তাপমাত্রাতেই রাখুন। তবে চাইলে ফ্রিজেও রাখতে পারেন। নির্দিষ্ট সময়ের পরে খাওয়ার আগে ওর মধ্যে মিশিয়ে দিন লেবুর রস এবং কুচনো পুদিনা পাতা। চাইলে মধু বা গুড় মিশিয়েও খেতে পারেন।