আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ঈদের পর কিছু অভ্যাসে দূরে থাকবে গ্যাস ও বদহজম

Anisur Rahman26-03-2026 10:34:13 PMদেখেছেন 92 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঈদের পর কিছু অভ্যাসে দূরে থাকবে গ্যাস ও বদহজম

২৪ঘণ্টা  অনলাইন : ঈদ মানেই খুশি, আনন্দ আর নানা পদের মুখরোচক খাবার। ঈদের দিন থেকে শুরু করে কয়েক দিন ধরে চলে বাহারি খাবারের উৎসব।কিন্তু এই ভারী খাবারের ফলেই ঈদের পর অনেকেই ভুগে থাকেন গ্যাসট্রিক বা বদহজমের সমস্যায়। তাই উৎসবের আনন্দ যেন শারীরিক অস্বস্তিতে ম্লান না হয়ে যায়, সেজন্য কিছু সহজ বিষয় মাথায় রাখা জরুরি।

ঈদের সময় সবচেয়ে বেশি যেটা ঘটে তা হলো অতিরিক্ত খাওয়া। একসঙ্গে অনেক বেশি বা ভারী খাবার খেলে হজমে সমস্যা হওয়াই স্বাভাবিক। তাই চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খেতে। খাবার হজমে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের পর শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করুন।

ঈদের ভারী খাবারের পরপরই আবার তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খান।খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস অনেকেরই আছে, যা হজমের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এতে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং গ্যাস জমার সম্ভাবনা কমে।

গ্যাস বা বদহজম হলে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর হতে পারে। যেমন-গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু-গরম পানির মিশ্রণ হজমে সহায়ক। এসব প্রাকৃতিক উপাদান পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা তীব্র হয়, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে।