আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রেশার কুকার-এর আয় বাড়ছে

Tania Jaha24-03-2026 01:59:19 PMদেখেছেন 85 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রেশার কুকার-এর আয় বাড়ছে

২৪ঘণ্টা অনলাইন: ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করছে; দিনে দিনে আয় বাড়ছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমার। 

বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়। এক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, মাল্টিপ্লেক্সে তৃতীয়দিনেও গ্রোথ দেখিয়েছে রায়হান রাফী পরিচালিত ’প্রেশার কুকার’। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় এই সিনেমা নিয়েও এখন দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।

বিএমআর আরও উল্লেখ করেছে, গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিনদিন শেষে প্রেশার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লক্ষ টাকা।

নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে, যা দিনে দিনে আয়ের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।