আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

তিন দিনে যা আয় করল বনলতা এক্সপ্রেস

Tania Jaha24-03-2026 01:54:10 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তিন দিনে যা আয় করল বনলতা এক্সপ্রেস

২৪ঘণ্টা অনলাইন: উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার দৃষ্টান্ত বক্স অফিসে এর সন্তোষজনক আয়। বিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮.৫৪ লাখ দিয়ে। দ্বিতীয় দিনে আয় করে ২২.২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২৮.৮৯ লাখ টাকা। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭.৩৩ লাখ টাকায়।

এক পোস্টে বিএমআর জানিয়েছে, তৃতীয় দিনেও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। এদিকে শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চেই এই সিনেমা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে। গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (২৯টি) এবং লায়ন সিনেমাস (২টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩১টি। এরমধ্যে ২৯টি শো-ই হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ২টি শো। তিনদিন শেষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭৭.৩৩ লাখ টাকা।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে। সিনেমাটিতে অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনা—সব মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এগিয়ে যাচ্ছে বেশ গতিতেই। দর্শকদের মতে, শুধু অ্যাকশন ঘরানার সিনেমা নয়, সব ঘরানার সিনেমা বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রিতে প্রয়োজন রয়েছে।