আন্তর্জাতিক
কৌশলগত সম্পর্ক জোরদার রাশিয়া-উত্তর কোরিয়ার

২৪ঘণ্টা অনলাইন : রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩ মার্চ তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাষ্ট্রবিষয়ক কমিশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বার্তায় পুতিন বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কিম জং উনের ব্যক্তিগত অবদানকে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আরও বলেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।
শেয়ার করুন
